সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সৌদিতে হুতিদের হামলায় রিয়াদের পর দাম্মামগামী ফ্লাইট স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ৫)
X

হুতিদের ভয়াবহ হামলার ঘটনায় সৌদি আরবের নিরাপত্তাজনিত কারণে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৯ ফ্লাইট স্থগিত করা হয়েছে।

আজ সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরআগে ঢাকা থেকে রিয়াদগামী ১০ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৩৪৩১ যাত্রী।

বিমান কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটির পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে হালনাগাদ তথ্য জানানো হবে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে এ পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

 আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝