রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১১ অক্টোবর ২০২৬
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার জবাব দেওয়া হবে: সৌদি জোট
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৬:২৮ পিএম  আপডেট: ১১.১০.২০২৬ ৬:৩৫ পিএম  (ভিজিট : ২)
X

হুথিদের মিসাইল হামলায় পবিত্র সৌদি আরবের রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ জন নিহত ও তিনশতাধিক মানুষ আহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় সময় দুপুর ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

হুই হামলার একদিন পর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছেন, হুথিরা বিমানবন্দরে হামলা চালিয়ে যুদ্ধপরাধ করেছে। আর আন্তর্জাতিক আইন মেনে এর কঠোর জবাব দেওয়া হবে।

সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন, গত শনিবার পেসেঞ্জার টার্মিনালে মিসাইল ছোড়া হয়। এতে সাধারণ মানুষ আহত ও নিহত হয়েছে। আর আন্তর্জাতিক আইনে এটি সুষ্পষ্ট যুদ্ধাপরাধ।

হুথিদের এ হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করে মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন এটি মানবিক এবং নৈতিক উভয় দিকেই নৈতিকতা পরিপন্থি ছিল। ফলে এটির জবাব হবে কঠোর।
হুথিদের হামলায় নিহত ১২ জনের মধ্যে দুইজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন এবং সুদানের একজন করে নাগরিক আছেন। আর বাকি পাঁচজন সৌদির নাগরিক।

যেসব মানুষ আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই হামলায় প্রাণের পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা সেটি এখন নিরূপণ করা হচ্ছে। ভয়াবহ ওই হামলার পরপর সৌদি আরব রিয়াদ বিমানবন্দর বিমান ওঠানামা বন্ধ করে দেয়। সূত্র: সৌদি গ্যাজেট ।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝