সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলন, আটক কেজরিওয়াল
নিজস্ব প্রতিবেদক

ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে দিল্লি পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে তাঁকে আটক করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, দিল্লির লোধি এস্টেটে নিজ বাসভবনের সামনে থেকে কেজরিওয়ালকে আটক করা হয়েছে।
এ নিয়ে দেশটির চার সাবেক মুখ্যমন্ত্রীকে আটকের খবর পাওয়া গেছে। এর আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আটক হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু
আ.দৈ/আরএস




















