রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১১ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের পটিয়ায় গরু চুরির চেষ্টাকালে দুই নারী আটক
ডেস্ক নিউজ
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ২:৫৭ পিএম  আপডেট: ১১.১০.২০২৬ ৩:০৬ পিএম  (ভিজিট : ১)
X

গরু চুরি করতে এসে দুই নারী জনতার হাতে  আটক হয়েছে চট্টগ্রামের পটিয়ায় । আটক নারীরা হলেন পারভিন আক্তার (৪৫) ও শাহানা আক্তার (৪০)। আরো দুই চোর পালিয়েছে।  গরু চুরি করে সিএনজিচালিত অটোরিকশায় উঠানোর চেষ্টাকালে ওই দুই নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান।

আজ রোববার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে পটিয়া থানাধীন ধলঘাট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আটক পারভিনের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায় এবং শাহানার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। এ সময় ঘটনাস্থল থেকে গরু চুরির কাজে ব্যবহৃত একটি অনিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।

স্থানীয় লোকজন ও গরুর মালিক বিজয় মল্লিক জানান, প্রতিবেশীর মাধ্যমে তিনি খবর পান, তার গরুটি সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে। পরে ধাওয়া করে খানমোহনা বেলতল এলাকায় গরুসহ চোর সন্দেহে দুজনকে আটক করতে সক্ষম হন স্থানীয় লোকজন।

স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু বক্কর বলেন, চোর চক্রের দুই নারী সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ সময় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ আরও দুজন পালিয়ে যান।

এদিকে ধলঘাট ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা কুমকুম দে বলেন, তিন দিন আগে তার তিনটি গরু চুরি হয়েছে। চোর আটকের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। আটক নারীরা তার গরু চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। চুরি হওয়া গরুগুলো ফেরত পাওয়ার দাবি জানান তিনি।

ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই নারীকে আটক করা হয়েছে। চুরির কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা গরুটি মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করা হবে।

আ. দৈ./ একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝