বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২০২৭ সালে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫:০৭ পিএম   (ভিজিট : ০)
X

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের পক্ষে নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ রিটটি করেন।

রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, ২০২১ শিক্ষাবর্ষ থেকে সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছিল। পরে সরকার লটারি পদ্ধতি বাতিল করে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়। প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি রাখা হয়েছে।

আইনজীবীর দাবি, ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত পর্যাপ্ত গবেষণা, তথ্য-উপাত্ত ও অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে। এতে কোচিং বাণিজ্য বাড়া, শিশুদের ওপর বাড়তি চাপ এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্য তৈরির আশঙ্কা রয়েছে।

দরিদ্র পরিবারের শিশুরা কোচিং ও টিউটরের ব্যয় বহন করতে না পারায় পিছিয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দুর্নীতি ও স্বজনপ্রীতি বাড়ার সম্ভাবনার কথাও তুলে ধরেন।

রিটকারীর আইনজীবী জানান, আবেদনটির ওপর আগামী সপ্তাহে হাইকোর্টের বিচারপতি এস এম মনিরুজ্জামান ও এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের বেঞ্চে শুনানি হতে পারে।


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝