সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
‘সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব’: শফিকুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:৫৬ পিএম   (ভিজিট : ৪)
X

ডেঙ্গু প্রতিরোধে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘সরকারকে ঘুমাতে দেব না, ধাক্কা দিয়ে ঘুম ভাঙিয়ে দেব।’


রোববার রাজধানীর হাতিরঝিলের মধুবাগ মাঠে ‘৪ থেকে ১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


শফিকুর রহমান বলেন, শুধু জনসচেতনতা তৈরি করলেই হবে না, মশা নিধনে সরকারকে দ্রুত বাস্তব কর্মসূচি নিতে হবে। জনগণের করের অর্থের দায়িত্ব সরকারের উল্লেখ করে তিনি ডেঙ্গু প্রতিরোধে সরকারকে সরাসরি মাঠে নামার আহ্বান জানান।


দেশের স্বাস্থ্যব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করে এ বিষয়ে সরকারের ব্যর্থতা স্বীকারের দাবি জানান তিনি।


ডেঙ্গুর টিকা সরকারিভাবে আনার উদ্যোগ নেওয়ার পাশাপাশি সরকারি উদ্যোগ না থাকলে বেসরকারিভাবে টিকা আমদানির সুযোগ করে দেওয়ার আহ্বান জানান শফিকুর রহমান।


এ ছাড়া মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তার ও মামলার প্রসঙ্গ তুলে তিনি তাঁর প্রতি সমর্থন জানান। আখতারুজ্জামানকে হাতকড়া ও হেলমেট পরানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, বিমানবন্দরে অনিয়মের প্রতিবাদ করায় আখতারুজ্জামানের বিরুদ্ধে দ্রুত মামলা দেওয়া হয়েছে।


অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের সমালোচনা করে বলেন, হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর জায়গা হচ্ছে না। জনগণকে ডেঙ্গু থেকে রক্ষা করতে জামায়াত সারা দেশে কর্মসূচি পালন করছে বলেও জানান তিনি।


অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।


আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝