শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৮:৪৭ পিএম  আপডেট: ০২.১০.২০২৬ ৮:৪৮ পিএম  (ভিজিট : ৭)
X

বীর মুক্তিযোদ্ধা ,সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামানের  মুক্তি  এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। হযরত শাহজালালা আন্তর্জাতিক বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে একটি মামলা  দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকেপ্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।

আজ শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর উত্তরা জসীমউদ্দীন সড়ক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাতের নেতৃত্বে মিছিলটি বিমানবন্দর সড়কে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তাকের দ্রুত মুক্তিসহ হয়রানি বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় প্রতিকারের পরিবর্তে একজন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।

এসময় সংগঠনটির উত্তরা অঞ্চল পরিচালক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মাহবুবুল আলমের পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমির ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিম আমির মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব আমির মাহফুজুর রহমান, তুরাগ উত্তর আমির মতিউর রহমান, দক্ষিণখান পূর্ব আমির আবু সাঈদ, দক্ষিণখান পশ্চিম আমির আবু সাঈদ শাহনেওয়াজ, বিমানবন্দর আমির এনামুল হক শিপন ও মহানগরীর যুব বিভাগের সেক্রেটারি মোস্তফা ফয়সাল পারভেজসহ স্থানীয় নেতাকর্মীরা।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝