রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টাঙ্গাইলের মির্জাপুরে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন
প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৮:১০ পিএম   (ভিজিট : ১৭৯)
X

যুগোপযোগী ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে টাঙ্গাইলে রূপালী ব্যাংক পিএলসি’র পাকুল্লা শাখার আওতাধীন ৩৩তম মির্জাপুর উপশাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার ভার্চ্যুয়ালি এক অনুষ্ঠানের মাধ্যমে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পারসুমা আলম। এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ। এছাড়াও ব্যাংকের সকল মহাব্যবস্থাপক এতে অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁ। এ সময় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. কামাল হোসেন, নিজাম উদ্দিন, সহকারী মহাব্যবস্থাপক খায়রুল হাসান ও মো. গোলাম মোস্তফাসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়িক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আ. দৈ. /কাশেম/ রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝