শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সরকার পরিচালনায় সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : ৭)
X

সরকার গঠনের ছয় মাস পেরিয়ে গেলেও রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রেই বিএনপি নেতৃত্ব সাফল্য দেখাতে পারছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার ভাটারা থানাধীন সাঈদনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফয়জুল করীম বলেন, সরকার কোনো সংকট মোকাবিলা কিংবা মানুষের সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাঁর দাবি, জ্বালানি সংকট, বিদ্যুৎ সমস্যা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজির পরিমাণও বেড়েছে।

বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও সন্ত্রাস, হানাহানি ও মাস্তানির অভিযোগ তুলে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার ও দল পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলটি পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবে। শরিয়াহ, সততা ও দক্ষতাকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি নিতে তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন।

ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝