বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় সংকট: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : ১১)
X

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় দেশে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তাঁর দাবি, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বিরোধী দলের দুজন শপথ নিলেও সরকার একজনের শপথ গ্রহণ করেছে। এ কারণে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জ্বালানি তেলের দাম বাড়ানোরও সমালোচনা করেন জামায়াত আমির। প্রতিবেশী দেশগুলোর দাম বৃদ্ধির কারণে বাংলাদেশে জ্বালানির দাম বাড়ানো হয়েছে—সরকারের এ যুক্তি নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি আশপাশের দেশগুলোর অর্থনীতির মতো নয়।

শফিকুর রহমানের দাবি, জ্বালানি সংকটে গার্মেন্টস খাতে উৎপাদন ৫০ শতাংশ কমেছে এবং এর প্রভাবে ক্রয়াদেশ বাতিল ও কর্মসংস্থান কমছে। গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে বিদেশি বিনিয়োগ অন্য দেশে চলে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, সংসদকে জনগণের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায় জামায়াত। পাশাপাশি চলমান সমস্যা ও জনভোগান্তি নিয়ে সংসদে বিরোধী দলের আলোচনা অনুমোদন দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

দেশে কর্মসংস্থান বাড়ার বদলে বেকারত্ব বাড়ছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সমস্যা কমার পরিবর্তে একের পর এক নতুন সমস্যা তৈরি হচ্ছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝