শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
স্বৈরাচারকে সুবিধা না দিতে বিরোধীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান নজরুলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম   (ভিজিট : ০)
X

‘পতিত স্বৈরাচার’ সুবিধা পায়—এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

নজরুল ইসলাম খান বলেন, বিশৃঙ্খলার কারণে সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হলে এর ভোগান্তি শেষ পর্যন্ত জনগণকেই পোহাতে হবে। তাই সরকারের বিরোধিতা করার ক্ষেত্রেও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

তিনি বলেন, সরকারের শুধু বিরোধিতা না করে গঠনমূলক সমালোচনা করা উচিত। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

দেশের কল্যাণে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সরকারবিরোধী কর্মকাণ্ডে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যাতে তা দেশের স্বার্থের পরিপন্থী হয়।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝