শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
মিরপুরে রাড্ডা সেন্টারে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি তুলির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৬ পিএম   (ভিজিট : ০)
X

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় জামায়াত বা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।

শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

সানজিদা ইসলাম তুলি বলেন, কোনো দলের নাম ব্যবহার করে অন্যায় করা হলেও অপরাধীকে ছাড় দেওয়া উচিত নয়। রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় জামায়াত বা আওয়ামী লীগের কারও পরোক্ষ ইন্ধন ছিল কি না, তদন্তের মাধ্যমে তা বের করে জনসমক্ষে প্রকাশ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অন্যায়কে দলীয় পরিচয়ে বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

এদিকে রাড্ডা সেন্টারের ভবন ধ্বংস হয়ে গেলেও শিশুদের টিকাদান কার্যক্রম চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তুলি। মিরপুর-১-এর রুহানী টাওয়ারে থাকা একটি কার্যালয়ে সাময়িকভাবে টিকাদান কার্যক্রম পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝