শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভাঙচুরের এক দিন পর সড়কের পাশে ত্রিপল টানিয়ে শিশুদের টিকাদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ০)
X

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের এক দিন পর সড়কের পাশে ত্রিপল টানিয়ে শিশুদের টিকাদান কার্যক্রম চালু রাখা হয়েছে। সেন্টারের মূল ফটকের বাইরে অস্থায়ীভাবে টেবিল-চেয়ার পেতে শিশুদের টিকা দিচ্ছেন কর্মকর্তারা।

শনিবার সকাল ১০টা থেকে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের হামের টিকাসহ নিয়মিত টিকা দেওয়া শুরু হয়। দুপুর সাড়ে ১টা পর্যন্ত প্রায় ১২০ শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেন্টারের কর্মকর্তারা।

সড়কের পাশে অস্থায়ী ব্যবস্থায় টিকা নিতে এসে শিশু ও অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। গরম ও খোলা জায়গায় দাঁড়িয়ে থাকায় শিশুদের কষ্ট হচ্ছে বলে জানান কয়েকজন অভিভাবক।

রাড্ডা সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী হামের টিকাদান কর্মসূচি চালু রাখা হয়েছে। আশপাশের শিশুদের টিকাদানে যাতে সমস্যা না হয়, সে জন্য ভাঙচুরের পরও অস্থায়ীভাবে সেবা চালু রাখা হয়েছে।

তিনি জানান, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। তবে সেন্টারটি ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্যান্য স্বাস্থ্যসেবা আপাতত আগের মতো দেওয়া সম্ভব হচ্ছে না।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝