সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম  আপডেট: ০৯.১১.২০২৬ ৬:২২ পিএম  (ভিজিট : ৯)
X

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থার দিক থেকে সার্কভুক্ত সাতটি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে এগিয়ে রয়েছে। দেশের সব মানুষের জন্য শতভাগ নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সরকার নতুন নতুন প্রকল্প গ্রহণ করছে। সংসদ সদস্যদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় কমিউনিটিভিত্তিক ও পারিবারিক পর্যায়ে নিরাপদ পানির ব্যবস্থা সম্প্রসারণে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য শিরীন সুলতানার এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের কোনো কোনো এলাকায় নিরাপদ পানির সুবিধা ৭৪ শতাংশ, আবার কোনো এলাকায় ৮৮ শতাংশ। এসব ক্ষেত্রে শতভাগ লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে। কমিউনিটি ও পরিবারভিত্তিক নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে।

এর আগে কুড়িগ্রাম-২ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বরেন্দ্র অঞ্চলসহ রাজশাহী ও রংপুর বিভাগের জন্য নিরাপদ পানি সরবরাহে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলা, উপজেলা ও ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের মাধ্যমে গভীর ও অগভীর নলকূপ স্থাপন এবং আর্সেনিকমুক্ত নিরাপদ পানির ব্যবস্থা করা হবে।

দেশের প্রত্যন্ত অঞ্চলে আর্সেনিক, অতিরিক্ত আয়রন ও অন্যান্য ক্ষতিকর উপাদানযুক্ত পানির ঝুঁকির কথা তুলে ধরে বিনামূল্যে পানির মান পরীক্ষা, ঝুঁকিপূর্ণ নলকূপ চিহ্নিতকরণ এবং প্রতিটি পরিবারের জন্য নিরাপদ ও সাশ্রয়ী পানির ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের সময়ভিত্তিক পরিকল্পনা জানতে চান সংসদ সদস্য শিরীন সুলতানা।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, এসব সমস্যা সমাধানে সরকার পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। সংসদ সদস্যদের সম্পৃক্ত করে সংশ্লিষ্ট এলাকায় দ্রুত নিরাপদ পানির সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।



আ দৈ/ এস এন


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝