সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
কাউকে না কাউকে তো এই দায় নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম  আপডেট: ০৯.১১.২০২৬ ৬:২৬ পিএম  (ভিজিট : ১৪)
X

দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় দায় নিজের কাঁধে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সাত মাসে ১ হাজার ২০০ শিশুর মৃত্যুর দায় কার- এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এই ব্যর্থতা তার নিজের, সরকারের নয়। পরিস্থিতি মোকাবিলায় তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও উল্লেখ করেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে এক সাংবাদিক স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চান, সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে। এ মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকার নাকি বর্তমান সরকার নেবে? কাউকে না কাউকে তো এই দায় নিতে হবে।

জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দায় তো আমার। আমাকে ফাঁসি দেন। এটা আমার ব্যর্থতা। তবে চেষ্টা করেছি।

হামের টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু দুষ্ট লোক প্রচার করছে, হামের টিকা ভারত থেকে আনা হয়েছে। তবে এ তথ্য সঠিক নয়। মাত্র ৮ শতাংশ টিকা ভারত থেকে আমদানি করা হয়েছে। বাকি টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে। এসব টিকা স্বল্পমূল্যে সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।

শিশুদের টিকা না নেওয়ার বিষয়টি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে যারা হামে আক্রান্ত হচ্ছে, তাদের প্রায় কেউই টিকা নেয়নি। আক্রান্ত শিশুদের বড় একটি অংশের বয়স ছয় মাসের কম। একটি হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত শিশুদের প্রায় কারও টিকা নেওয়া নেই বলে তাকে জানানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।



আ দৈ/ এস এন




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝