বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৭:১৯ পিএম  আপডেট: ২৬.১১.২০২৪ ৭:২২ পিএম  (ভিজিট : ২২১)
X


আইএফআইসি ব্যাংক পিএলসি, প্রতিষ্ঠানটির ‘প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি’ ক্যাম্পেইনের অংশ হিসেবে, খুলনা কলেজিয়েট গার্লস্ স্কুল এবং কেসিসি উইমেন্স কলেজে দুটি কম্পিউটার ও শিক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে। সম্প্রতি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষের নিকট এই উপকরণসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান। এরআগে উদ্বোধনী বক্তব্যে আইএফআইসি ব্যাংকের হেড অব সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং ফারিহা হায়দার, নারীর ক্ষমতায়নে ও প্রযুক্তিতে মেয়েদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে আইএফআইসি ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে তুলে ধরেন। অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম নারীদের শিক্ষা এবং ডিজিটাল ক্ষমতায়নে দায়িত্বশীল ভূমিকা রাখতে ব্যাংকের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেছেন।

 এ সময় খুলনা কলেজিয়েট গার্লস্ স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রোজিনা আক্তার তার বক্তব্যে এই অভিনব উদ্যোগের জন্য আইএফআইসি ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নারী শিক্ষার্থীদের প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে এবং ডিজিটাল দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আইএফআইসি ব্যাংক জেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালিত ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই অনুষ্ঠানটি আয়োজন করে আসছে। বিজ্ঞপ্তি

আ. দৈ. /কাশেম/ রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝