রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারী কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৭:০২ পিএম  আপডেট: ২৬.১১.২০২৪ ৭:০৪ পিএম  (ভিজিট : ১৮৯)
X

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র শরীয়াহ সুপারভাইজারী কমিটির ৮৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির চেয়ারম্যান মাওলানা মুফতী শাহেদ রহমানী। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রমে শরীয়াহ্ পরিপালনের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, মাওলানা মোহাম্মাদ সাদেকুল ইসলাম ও মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ্, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন এবং ব্যাংকের শরীয়াহ্ সেক্রেটারিয়েটের প্রধান মাওলানা মোঃ ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে যথারীতি সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দো‘আ ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি
আ. দৈ. /কাশেম/ রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝