রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে ‌ ইউসুফ আলী চৌধুরীর ‌ ৫৩ তম মৃত্যুবার্ষিক উপলক্ষে ‌দোয়া মাহফিল
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৬:৩৩ পিএম  আপডেট: ২৬.১১.২০২৪ ৬:৩৬ পিএম  (ভিজিট : ১৪০)
X

ফরিদপুরে ইউসুফ আলী চৌধুরী মোহন  মিয়ার ৫৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‌ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  আজ মঙ্গলবার ( ২৬ নভেম্বর)  বিকেলে ‌ শহরের কমলাপুর ময়েজ মঞ্জিলে মোহন মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহন মিয়া স্মৃতি সংসদের সভাপতি ‌ বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর এবিএম সাত্তার।

এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক  এম এ সামাদ, মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ( ড্যাব) এর ফরিদপুর জেলা শাখা সভাপতি ডাঃ মোস্তাফিজুর রহমান শামীম ‌, সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক  আজম খান , যুগ্ন আহবায় আতাউর রশিদ বাচ্চু , মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, নগরকান্দা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, বিএনপি নেতা এম এ লতিফ আশুতোষ টিকাদার প্রমুখ।

 সভায় বক্তারা মরহুম ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। বক্তারা জানান,  ফরিদপুরে শিক্ষা বিস্তারে তার  ব্যাপক অবদান ছিল । মোহন মিয়া কিং মেকার ছিলেন। তিনি  উচ্চ শিক্ষিত ও পরিছন্ন একজন রাজনীতিবিদ ছিলেন।  তাই সমাজের ‌ সকল সম্প্রদায়ের মানুষ তাকে ভালোবাসতো,  শ্রদ্ধা করতো। তিনি ছিলেন আলোকবর্তিতা।

 বক্তারা আরো জানান  মোহন মিয়া  জীবন ও কর্ম থেকে ‌ শিক্ষা নিয়ে ‌ ভবিষ্যতে এগিয়ে যেতে হবে। পরে তার রুহের মাগফিরাত কামনায় ময়েজ মঞ্জিল জামে মসজিদের পেশ ইমাম কবির হোসেন এর পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা  এবং স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

আ. দৈ. /কাশেম / রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝