রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় বন্য হাতির আক্রমণে আহত ২
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৬:২৬ পিএম   (ভিজিট : ১২৭)
X

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে বন্যহাতির আক্রমণে দুই ব্যাক্তি আহত হয়েছেন। সোমবার ২৫ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সুরাজপুর ব্রীজের পূর্বপাশে সড়কের উপর এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত দুইজন হলেন, ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে আবদুল গণি ও আবুল ফজলের ছেলে মো. আদিল। স্থানীয় সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম বিয়য়টি নিশ্চিত করেছেন।

চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জের বনরেঞ্জ কর্মকর্তা মো. মেহেরাজ উদ্দীন বলেন, খবর পেয়ে মানিকপুর বনবিটের বনকর্মীরা হাতি দুটিকে পাহাড়ের দিকে তাড়িয়ে দিয়েছে। এখন ধানের মৌসুম হওয়ায় ধান খেতে বন্যহাতি লোকালয়ে চলে আসে। তাই সংরক্ষিত বনাঞ্চলের আশপাশ এলাকার বাসিন্দাদের সন্ধ্যার পর সাবধানে চলাচল করার পরামর্শ দেয়া হয়েছে। তিনি আরো বলেন এ বিষয়ে এলাকায় সচেতন মুলুক প্রচারনা করা হবে।

আ. দৈ. /কাশেম / বিজন 


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝