রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সকলের সাহায্য ছাড়া স্বাস্থ্যসেবা উন্নত করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ১৬)
X

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে গণসচেতনতা গড়ে তোলা হবে। সকলের সম্মিলিত সাহায্য ছাড়া স্বাস্থ্যসেবা উন্নত করা সম্ভব নয়। 

বর্তমানে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। সকালে সবাই মিলেমিশে নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতার কাজে অংশ নিলে ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এবং রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে উন্নত করার অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই এর বাস্তবায়ন করা হবে। স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারের পাশাপাশি সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, রূপগঞ্জে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। বিপুল এই জনগোষ্ঠীর জন্য বর্তমানে একটি সরকারি হাসপাতাল রয়েছে। সেখানে ৫০ শয্যার বিপরীতে জনসংখ্যার তুলনায় শয্যা সংখ্যা অত্যন্ত অপ্রতুল। 

তাই হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করার পাশাপাশি ২৫১ শয্যায় উন্নীত করার দাবি জানান তিনি। মেডিকেল ক্যাম্পে ১৩টি পৃথক বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকেরা কয়েক হাজার রোগীকে চিকিৎসাসেবা দেন। পরে রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, সংরক্ষিত মহিলা আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন ও মাহাবুবুর রহমান।

এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝