রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৫ পিএম   (ভিজিট : ২০)
X

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বা মনোনয়ন না থাকলেও প্রতিটি এলাকায় একজন প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। তবে এটি দলীয় মনোনয়ন হিসেবে গণ্য হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দলীয় প্রতীক ও মনোনয়নের ব্যবস্থা রাখা হচ্ছে না। আইন অনুযায়ী যেসব প্রার্থী বৈধতা পাবেন, তারা সবাই নির্বাচনে অংশ নিতে পারবেন।

তবে কোনো রাজনৈতিক দল নিজেদের মধ্যে আলোচনা করে একজন প্রার্থীকে সমর্থন দিতে পারে। বিএনপির পক্ষ থেকেও প্রতিটি এলাকায় একজন প্রার্থী রাখার বিষয়ে নির্দেশনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

আ.দৈ/এসআর




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝