রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিজের দপ্তর থেকেই ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : ২১)
X

প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত নিজের কার্যালয় থেকেই বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফাইল, নথি ও দাপ্তরিক কার্যক্রমে ‘মাননীয় প্রধানমন্ত্রী’ শব্দের পরিবর্তে শুধু ‘প্রধানমন্ত্রী’ ব্যবহারের প্রক্রিয়া শুরু হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার জারি করা পরিপত্র অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না। সরকারি যোগাযোগ, নথি ও সারসংক্ষেপে এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানান, সিদ্ধান্তটি শুধু পরিপত্রে সীমাবদ্ধ না রেখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই কার্যকর করা হচ্ছে। এখন থেকে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা ফাইল ও সরকারি নথিতে পদবির আগে ‘মাননীয়’ শব্দ ব্যবহার করা হবে না।

এদিকে দাপ্তরিক শৃঙ্খলার ক্ষেত্রেও উদাহরণ তৈরি করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানান, অন্য কর্মকর্তা-কর্মচারীদের মতো প্রধানমন্ত্রীও অফিসে প্রবেশ ও বের হওয়ার সময় নির্ধারিত অনলাইন হাজিরা ব্যবস্থায় উপস্থিতি নিশ্চিত করছেন।

সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, পদমর্যাদার আনুষ্ঠানিক বিশেষণের পরিবর্তে দায়িত্ব, জনসেবা ও জনগণের প্রতি জবাবদিহিকে গুরুত্ব দেওয়ার বার্তাই এ সিদ্ধান্তের মাধ্যমে তুলে ধরা হচ্ছে।

আ.দৈ/এসআর





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝