রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিদের মোবাইল হ্যাক ও ভয়েস ক্লোন নিয়ে সতর্ক করলেন চিফ হুইপ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৩ পিএম   (ভিজিট : ১৬)
X

সংসদ সদস্যদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে ভয়েস ক্লোন, স্বাক্ষর জাল এবং অর্থ চাওয়ার ঘটনায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এ বিষয়ে এমপিদের সচেতন থাকার অনুরোধ করেন।

চিফ হুইপ বলেন, সম্প্রতি কয়েকজন সংসদ সদস্যের মোবাইল নম্বর ব্যবহার করে পরিচিতদের কাছে জরুরি ভিত্তিতে টাকা পাঠানোর অনুরোধ করা হয়েছে। বিষয়টি যাচাই করতে সংশ্লিষ্ট এমপিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। তার ধারণা, তাদের মোবাইল নম্বর বা অ্যাকাউন্ট হ্যাক করে এসব বার্তা পাঠানো হয়েছে।

তিনি জানান, শুধু হ্যাকিং নয়, ভয়েস ক্লোন করে প্রতারণা এবং স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র তৈরির ঘটনাও ঘটছে। বিরোধী ও সরকারি দলের উভয় পক্ষের সংসদ সদস্যই এমন প্রতারণার শিকার হয়েছেন বলে জানান তিনি।

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে রাষ্ট্রীয় উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। জবাবে চিফ হুইপ জানান, বিষয়টি নিয়ে বুধবারই আলোচনা হয়েছে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কাজ শুরু করেছে।

এদিকে সংসদ ভবনে প্রবেশের সময় সব এমপিকে ফেস রিডিং ডিভাইস ব্যবহারের আহ্বানও জানান চিফ হুইপ। তিনি বলেন, সংসদের বিভিন্ন লবিতে ফেস রিডিংয়ের ব্যবস্থা রয়েছে; নিরাপত্তার স্বার্থে সব সদস্যকে এ প্রক্রিয়া অনুসরণ করা উচিত।

আ.দৈ/এসআর



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝