ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোট ২৯ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক

শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করেছে।
আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের বৈঠকে তফসিল চূড়ান্ত হয়। পরে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিষয়টি জানান।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর।
সবশেষে ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আ.দৈ/আরএস




















