রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১০ হাজার কৃষক-মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ১৬)
X

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশ থেকে পাঁচ হাজার কৃষক এবং পাঁচ হাজার মৎস্যজীবী নেবে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। আগামী মাসে ওমান সরকারের একটি প্রতিনিধিদল ঢাকা সফরে আসলে আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হবে।

বিগত সরকারের সময় বন্ধ হওয়া ওমানের ভিসা পুনরায় চালুর জন্য সরকার জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা অটো-ক্যান্সেলেশন সমস্যা সমাধানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এছাড়া ইতালিতে শিল্পী বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানান শামা ওবায়েদ। জানান, মিলান কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এরইমধ্যে ওই শিল্পীর সঙ্গে দেখা করেছেন।

তিনি বলেন, মামলা দায়েরসহ তার ইতালিতে অবস্থানকালীন সব ধরনের সহযোগিতা বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের পক্ষ থেকে করা হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বা বাংলাদেশের কোনো প্রতিনিধি যাচ্ছে কি না, এ বিষয়ে এখন পর্যন্ত তার কাছে কোনো তথ্য নেই।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝