রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদে প্রধানমন্ত্রী
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম   (ভিজিট : ৩২)
X

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম রেলপথে বিদ্যুৎচালিত ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা প্রণয়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। অর্থায়ন নিশ্চিত হলেই প্রকল্প বাস্তবায়নের পরবর্তী কার্যক্রম শুরু হবে।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াত আরও দ্রুত ও সহজ করতে সরকার সমন্বিত পরিকল্পনা নিয়েছে। এর আওতায় পুরো রেলপথকে ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করা, ঢাকা-কুমিল্লা কর্ডলাইন নির্মাণ এবং বিদ্যুৎচালিত ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম করিডোরে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের জন্য প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই ও বিস্তারিত ডিজাইনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ।

ইলেকট্রিক ট্রেন কবে নাগাদ চালু হতে পারে—এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্প বাস্তবায়নের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থের সংস্থান পাওয়া সাপেক্ষে বাস্তবায়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম রুটে বিদ্যুৎচালিত ট্রেন চলাচলের সুযোগ তৈরি হবে। এতে ট্রেনের গড় গতি বাড়ার পাশাপাশি যাত্রীদের ভ্রমণের সময়ও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করছে সরকার।

দেশের ব্যস্ততম এই রেল করিডোরে আধুনিকায়নের এসব উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যাত্রী পরিবহন আরও দ্রুত হবে, অন্যদিকে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে যোগাযোগব্যবস্থায় গতি বাড়বে বলে মনে করা হচ্ছে।

আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝