রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেখ হাসিনার কবর বাংলাদেশে হবে না: সারজিস আলম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম   (ভিজিট : ৩২)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না। তার দাবি, শেখ হাসিনার শাসনামলে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন এবং সেই ভয়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বরগুনা পৌর শহরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সারজিস বলেন, বিএনপি সরকার ছয় মাস পার করেছে। এখন আর সরকারকে ‘নবীন’ বা ‘শিশু সরকার’ বলে সমস্যাগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। চাঁদাবাজি, প্রশাসনে ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণসহ বিভিন্ন সমস্যা স্বীকার করে সমাধানে এগিয়ে এলে এনসিপি সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

তিনি বলেন, যারা কোনো অপরাধে জড়িত নন, তারা নিজেদের পছন্দ অনুযায়ী যেকোনো রাজনৈতিক দলে যেতে পারেন। তবে অপরাধে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। দলীয় স্বার্থে অপরাধীদের ছাড় দেওয়া হলে তা ভবিষ্যতে বিএনপির জন্যই ক্ষতির কারণ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

দেশের জ্বালানি, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন সারজিস। তার ভাষ্য, এনসিপির সংসদ সদস্যরা এসব বিষয়ে সরকারকে লিখিত পরামর্শ দিয়েছেন। তবে পরামর্শ শুধু লোক দেখানোর জন্য না নিয়ে বাস্তব সিদ্ধান্তে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। সরকার চাইলে সংকট মোকাবিলায় এনসিপি সহযোগিতা করবে বলেও জানান।

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার অভিযোগ প্রসঙ্গে সারজিস বলেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় না দেখে বিচারের আওতায় আনতে হবে। বাঁধনের ঘটনায় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ নিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া হামলায় চোখ হারানো অলিফের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন সারজিস। তার অভিযোগ, দলীয় পরিচয়ের কারণে অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হলে রাজনৈতিক দলগুলো একসময় অপরাধের অভয়ারণ্যে পরিণত হতে পারে।

আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি জানান, স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝