রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা ও পর্যাপ্ত ক্যাম্পাস নেই, চলছে সার্টিফিকেট বাণিজ্য: এমপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম   (ভিজিট : ২৮)
X

দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী নির্ধারিত কাঠামো অনুসরণ করছে না বলে অভিযোগ করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন। তার দাবি, অনেক প্রতিষ্ঠান একটি ভবনে শিক্ষা কার্যক্রম চালিয়ে সার্টিফিকেট বাণিজ্যে জড়িত এবং এসব বিশ্ববিদ্যালয়ে গবেষণার পর্যাপ্ত সুযোগও নেই।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম নিয়ে সম্পূরক প্রশ্নে তিনি এ অভিযোগ করেন। জয়নাল আবদিন বলেন, গত ১৬ বছরে দলীয় বিবেচনায় অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ার ফলে দেশে এসব প্রতিষ্ঠানের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে।

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে মানসম্মত শিক্ষা, গবেষণা ও পর্যাপ্ত ক্যাম্পাসের যে কাঠামো নির্ধারণ করা হয়েছে, অনেক প্রতিষ্ঠান তা মানছে না। এ ধরনের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সরকার কার্যকর ব্যবস্থা নেবে কি না, তা জানতে চান তিনি।

এর আগে লিখিত প্রশ্নে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার ব্যয় সহজলভ্য করার বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান এই সংসদ সদস্য।

শিক্ষামন্ত্রীর পক্ষে জবাবে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যয় সহজলভ্য করতে আইনগত ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা রয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মান ও কাঠামো নিয়ে উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, সংসদ সদস্য বিস্তারিত তথ্য চাইলে নোটিশের মাধ্যমে তা সরবরাহ করা সম্ভব হবে।'

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝