রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাঁধনকে হেনস্তার ঘটনায় হামলাকারীর গ্রামের বাড়িতে তালা, আত্মগোপনে পরিবার
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০২ পিএম   (ভিজিট : ২৬)
X

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মনিরুল হাওলাদারের মাদারীপুরের গ্রামের বাড়িতে এখন তালা ঝুলছে। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর হামলার আশঙ্কায় পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি এলাকায় মনিরুলের বাড়িতে গিয়ে দেখা যায়, পাশাপাশি থাকা দুটি টিনশেড ঘরের দুটিতেই বাইরে থেকে তালা ঝুলছে। বাড়িতে পরিবারের কাউকে পাওয়া যায়নি।

মনিরুলের চাচাতো ভাই রফিকুল ইসলাম জানান, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান। স্থানীয়দের একটি অংশ বাড়িতে আসার আশঙ্কায় তারা আত্মগোপনে গেছেন বলে দাবি করেন তিনি।

মনিরুলের সৎভাই ওবায়দুল হাওলাদার জানান, প্রায় দেড় বছর আগে দালালের মাধ্যমে প্রায় ২৮ লাখ টাকা খরচ করে লিবিয়া হয়ে ইতালি যান মনিরুল। তার ভাষ্য, বিদেশে যাওয়ার জন্য নেওয়া ঋণের অর্থও এখনো পুরোপুরি পরিশোধ হয়নি।

স্থানীয়দের দাবি, দেশে থাকাকালে মনিরুল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ধুরাইল ইউনিয়নে সংগঠনটির একটি পদেও তিনি ছিলেন বলে স্থানীয়রা জানান। তবে বিদেশে তার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা যায়নি।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিদেশের মাটিতে একজন বাংলাদেশি অভিনেত্রীর ওপর হামলার ঘটনায় তারা তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। কেউ কেউ ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে মনিরুলের প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানান।

ধুরাইল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাওলাদার বলেন, মনিরুল দেশে থাকাকালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে তিনি জানেন। হামলার ঘটনার পর কিছু লোক মনিরুলের বাড়ির সামনে এলেও তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বাড়ির নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফারিহা রফিক ভাবনা বলেন, ঘটনার খবর পাওয়ার পরই মনিরুলের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বাড়িঘরে যাতে কেউ হামলা চালাতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধিকেও বিষয়টি জানানো হয়েছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝