রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম   (ভিজিট : ৩৭)
X

অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর ইতালির ভেনিসে হামলার ঘটনায় দ্রুত কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ। হামলার বিষয়টি ইতালির পুলিশকে জানানো হয়েছে এবং বাঁধনকে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভেনিসে বাঁধন, তার ভাই, ভাইয়ের স্ত্রী ও তাদের সন্তানের ওপর হামলার ঘটনার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে সকালে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, ইতালির পুলিশ কর্তৃপক্ষকে ঘটনাটি অবহিত করার পাশাপাশি বাঁধনকে সর্বোচ্চ কনস্যুলার সহযোগিতা দিতে বলা হয়েছে। রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

হামলার ঘটনায় বাঁধন ইতালির পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করবেন বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। স্থানীয় পুলিশ এরই মধ্যে ঘটনাটিতে সক্রিয় প্রতিক্রিয়া দেখিয়েছে বলে সংসদে জানান তিনি। হুমায়ুন কবির বলেন, ঘটনার বিষয়ে বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। পাশাপাশি বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও জোরালোভাবে তুলে ধরা হবে।

বাঁধনের ওপর হামলার ঘটনাকে শুধু একজন অভিনেত্রীর ওপর হামলা হিসেবে দেখছেন না বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তার ভাষায়, একজন ‘জুলাই যোদ্ধার’ ওপর হামলা দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলার শামিল। তিনি অভিযোগ করেন, ভেনিসে বাঁধন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় বিতাড়িত আওয়ামী লীগের কর্মীরা জড়িত ছিলেন।

ঘটনার পর বাংলাদেশ দূতাবাস ও মিলানের কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে বাঁধনের পাশে থাকার পাশাপাশি ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হচ্ছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝