রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুর্যোগ ঝুকিঁ হ্রাসে জেলায় যৌথ পরিকল্পনা সভা
নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯:৩৪ পিএম  আপডেট: ২৫.১১.২০২৪ ৯:৩৬ পিএম  (ভিজিট : ১৭৩)
X

সিরাজগঞ্জে যমুনা নদী পরিবেষ্টিত অবস্থানগত কারণে  জেলার প্রায়ই বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ বন্যা, নদীভাঙ্গনের সম্মুখীন হয়ে থাকে। বন্যাপ্রবণ এলাকায় মানুষের জীবন ও জীবিকায়ন রক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারকরণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে অধিকতর সক্রিয় করতে বিভিন্ন পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয়ে যৌথ পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার ( ২৫ নভেম্বর) সকালের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে দাতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কৈইকা) এর আর্থায়নে এবং অক্সফাম এর সহযোগীতায়, মানব মুক্তি সংস্থা কৃর্তক  এনহ্যান্সিং ডিজাষ্টারস রেজিলিয়েন্স ক্যাপাসিটি অফ দ্যা মুনসুন ফ্লাড এফেক্টেড পপুলেশন অফ সিরাজগঞ্জ ডিসট্রিক্ট ইন বাংলাদেশ প্রকল্পের উদ্দ্যেগে যৌথ পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  গণপতি রায়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন। 

 এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রোজিনা আক্তার, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা,  মোহাম্মদ  আক্তারুজ্জামান প্রমুখ।

আ. দৈ. /কাশেম / নজরুল


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝