রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের সহযোগিতা চান রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০০ পিএম   (ভিজিট : ২৮)
X

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী করতে দুই দেশের অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সকালে বঙ্গভবনে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। তিনি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো ন্যায়সংগত ও উভয় দেশের জন্য গ্রহণযোগ্যভাবে সমাধান হলে জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বাড়বে।

সাক্ষাতে গঙ্গা, তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য বণ্টনের বিষয়টি তুলে ধরেন রাষ্ট্রপতি। এসব নদীর পানি দুই দেশের মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি জড়িত উল্লেখ করে তিনি কার্যকর ব্যবস্থা নিতে ভারতের প্রতি আহ্বান জানান। জবাবে ভারতীয় হাইকমিশনার জানান, এ বিষয়ে তার সরকার ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, প্রতিবেশী ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বাংলাদেশ। সার্বভৌম সমতা, জাতীয় স্বার্থ, মর্যাদা ও জনগণের কল্যাণকে ভিত্তি করে ভবিষ্যতমুখী ও পারস্পরিক লাভজনক সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা।

অন্যদিকে দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী।

বাণিজ্য, পানি ব্যবস্থাপনা, প্রযুক্তি, যোগাযোগ ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দুই দেশের সামর্থ্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আরও ঘনিষ্ঠভাবে কাজ করা সম্ভব।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝