রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হবে না এনসিপি: সারজিস আলম
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৬ পিএম  আপডেট: ০৭.০৯.২০২৬ ৮:৪০ পিএম  (ভিজিট : ২৭)
X

জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হিসেবে এনসিপি রাজনীতি করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, দলটি নিজেদের রাজনৈতিক কর্মসূচি নিজেরাই নির্ধারণ করবে।

সোমবার পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, এনসিপির কর্মসূচি কী হবে, তা বিএনপিকে ঠিক করে দিতে হবে না। সাম্প্রতিক কর্মসূচিকে ‘লংমার্চ’, ‘রোডমার্চ’ বা ‘লং ড্রাইভ’—যেভাবেই বলা হোক, এ নিয়ে অন্য দলের পরামর্শ নেওয়ার প্রয়োজন নেই।

বিএনপির অতীতের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিরোধী দল হিসেবে যারা অতীতে আন্দোলন করতে ব্যর্থ হয়েছে, তাদের কাছ থেকে এনসিপিকে বিরোধী দলের কার্যক্রমের নসিহত নিতে হবে না। বিএনপি যেন এনসিপিকে নিজেদের নিয়ন্ত্রণে থাকা বিরোধী দল হিসেবে দেখার স্বপ্ন না দেখে বলেও মন্তব্য করেন তিনি।

পিরোজপুর জেলা এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস









Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝