রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণের প্রস্তাব ভারতীয় হাইকমিশনারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ২৬)
X

বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণে পাঠানোর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের জনপ্রশাসনের মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পুনরায় চালুর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

সোমবার প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সাক্ষাতে এ প্রস্তাব দেন ভারতীয় হাইকমিশনার। বৈঠকে দুই দেশের পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশ ও ভারতকে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র উল্লেখ করে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের বাণিজ্য ঘাটতি কমানো, গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিবর্তে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে দীনেশ ত্রিবেদী দুই দেশের অভিন্ন সংস্কৃতি ও ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। বাংলাদেশি ইলিশের প্রতি ভারতের মানুষের আগ্রহের কথাও উল্লেখ করেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, পারস্পরিক স্বার্থে দুই দেশের সহযোগিতা আরও বিস্তৃত করা প্রয়োজন। জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝