রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলীর নাব্যতা রক্ষায় ‘ক্যাপিটাল ড্রেজিং’ চলমান প্রক্রিয়া: নৌপরিবহনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : ২৮)
X

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রধান লাইফলাইন চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল রাখতে কর্ণফুলী নদীর নাব্যতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ক্যাপিটাল ড্রেজিং করা হয়। এটি কোনো সাময়িক কাজ নয়, বরং সারা বছরব্যাপী চলমান একটি প্রক্রিয়া বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

চট্টগ্রাম বন্দরে কর্ণফুলী নদীর ড্রেজিং করার পরিকল্পনা ও সময়সীমা জানতে চাইলে মন্ত্রী বলেন, নদীর পলি জমার কারণে নাব্যতা যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে ড্রেজিং একটি নিরবচ্ছিন্ন কাজ। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ঠিকাদার নিয়োগের মাধ্যমে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও ক্যাপিটাল ড্রেজিং পরিচালনা করা হয়।

শেখ রবিউল আলম জানান, ২০১৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত কর্ণফুলী নদীর সদরঘাট থেকে বাকলিয়ার চর পর্যন্ত এলাকায় ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় ৬১ লাখ ঘনমিটার ড্রেজিং কাজ সম্পাদনের মাধ্যমে ওই এলাকায় নদীর গভীরতা ৮ মিটারে উন্নীত করা হয়েছে। এর ফলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হয়েছে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝