রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনগণের প্রতি দায়বদ্ধতা ও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপসহীন: মাহ্দী আমিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৬ পিএম   (ভিজিট : ২৬)
X

সময় ও প্রজন্ম বদলালেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও গণতন্ত্রের প্রশ্নে বিএনপি আপসহীন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, সংঘাত ও প্রতিশোধের রাজনীতি নয়, গণতন্ত্র, সমঝোতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিই সামনে এগিয়ে নিতে হবে।

সোমবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘জিয়া স্মৃতি বইমেলা ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা এ আয়োজন করে।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে মাহ্দী আমিন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আধুনিক রাষ্ট্রদর্শন ধারণ করে মেধাভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশপ্রেমিক ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদল পাশে থাকলে দেশের অগ্রযাত্রা কোনো অপশক্তি থামাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির রাজনৈতিক ভূমিকা তুলে ধরে তিনি দাবি করেন, দেশের বিভিন্ন সংকট ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলটি নেতৃত্ব দিয়েছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখেন বলেও উল্লেখ করেন তিনি।

বাক্‌স্বাধীনতা প্রসঙ্গে মাহ্দী আমিন বলেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি অপপ্রচার, মিথ্যাচার ও অশালীনতার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে স্বাধীন ও আত্মমর্যাদাশীল পররাষ্ট্রনীতি এবং রাষ্ট্র সংস্কারে বিএনপির ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

বাংলাদেশি জাতীয়তাবাদ সম্পর্কে তিনি বলেন, ধর্ম, বর্ণ, শ্রেণি ও মতের ভিন্নতা সত্ত্বেও সবাইকে সমান অধিকার, মর্যাদা ও স্বাধীনতা দিয়ে দেশ গড়াই এ দর্শনের মূল কথা। দেশের অর্থনীতি, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তার বিভিন্ন উদ্যোগকে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত করে তিনি বক্তব্য দেন।


আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝