রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মায়ের ইনজেকশন নবজাতককে দেওয়ার অভিযোগ, নার্স সাময়িক বরখাস্ত
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ৪৪)
X

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মায়ের জন্য নির্ধারিত ইনজেকশন ভুল করে নবজাতককে দেওয়ার অভিযোগ উঠেছে এক নার্সের বিরুদ্ধে। স্বজনদের দাবি, ইনজেকশন দেওয়ার আগে তারা বাধা দিলেও নার্স তা উপেক্ষা করে শিশুটিকে ইনজেকশন পুশ করেন।

শনিবারের এ ঘটনা রোববার জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে অভিযুক্ত নার্স সাফিয়া আকতারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সালাহউদ্দিন মাহমুদ জানান, চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী মাকে দেওয়ার এনটি-ডি ইনজেকশনটি ভুল করে নবজাতককে দেওয়া হয়েছে—প্রাথমিকভাবে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শিশুটিকে পর্যবেক্ষণের জন্য এনআইসিইউতে নেওয়া হয়েছে এবং চিকিৎসকদের একটি মেডিক্যাল বোর্ড তার চিকিৎসা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে।

শিশুটির বাবা মো. হাসানের অভিযোগ, তাঁর স্ত্রী ইনজেকশনটি নিজের জন্য নির্ধারিত বলে নার্সকে জানালেও তিনি তা না শুনে শিশুকে ইনজেকশন দেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

পাঁচলাইশ থানার এসআই মোহাম্মদ কামরুজ্জামান জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। সেখানে চিকিৎসক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তারা জানতে পারে, ভুল করে নবজাতককে ইনজেকশন দেওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকেরা স্বীকার করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও নবজাতক বর্তমানে সুস্থ আছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝