রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাকাত ব্যবস্থার আধুনিকায়নে সংস্কার চলছে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : ২৪)
X

দেশে জাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালুর বিষয়ে সরাসরি কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, আধুনিক ও গতিশীল করতে সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রম চলমান রয়েছে বলে সংসদে জানিয়েছেন তিনি।

রোববার জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিনের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, ১৯৮২ সাল থেকে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় জাকাত ফান্ড বিভাগ কাজ করছে। এ ছাড়া ২০২৩ সালে জাকাত আইন প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে গঠিত উচ্চপর্যায়ের একটি কমিটি জাকাত ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে কাজ করছে।

কমিটির সুপারিশের ভিত্তিতে জাকাত বোর্ড গঠন, দেশব্যাপী জাকাত কার্যক্রমে গতি আনা এবং দেশি-বিদেশি উৎস থেকে জাকাত সংগ্রহ সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জাকাত ফান্ডে দেওয়া অর্থের রসিদ আয়কর রিটার্নে দেখিয়ে কর রেয়াতের সুবিধাও চালু রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, কওমি মাদরাসা, এতিমখানা ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে জাকাতের অর্থ সংগ্রহ করে দরিদ্র মানুষের শিক্ষা ও পুনর্বাসনে ভূমিকা রাখছে। সরকারি উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশের জাকাত ব্যবস্থা আরও আস্থাশীল ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আ.দৈ/আরএস









Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝