রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক সেনা প্রধান আজিজের স্ত্রীর সম্পদ অনুসন্ধানে দুদকের কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৩ পিএম  আপডেট: ০৬.০৯.২০২৬ ৬:১৬ পিএম  (ভিজিট : ২৪)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর,সুবিধাভোগী ও সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের স্ত্রী দিলশাদ নাহার কাকলীর দাখিল করা সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। দুদকের সংশ্লিষ্ট নথিতে বলা হয়, জেনারেল (অব.) আজিজ আহমেদের স্ত্রী দিলশাদ নাহার কাকলী মিরপুর ডিওএইচএসের ঠিকানায় বসবাস করেন। তার দাখিল করা সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানের জন্য কমিশন অনুসন্ধান কর্মকর্তা এবং তদারককারী কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের সিদ্ধান্তের আলোকে বিধি মোতাবেক যাচাই ও অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। 

এর আগে ২০২৪ সালের মে মাসে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের দাবি জানিয়ে দুদকে আবেদন করেন এক আইনজীবী। জেনারেল (অব.) আজিজ আহমেদ ২০২১ সালের ২৩ জুন সেনাপ্রধানের পদ থেকে অবসরে যান। অবসরের প্রায় তিন বছর পর ২০২৪ সালের মে মাসে তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

পরে ২০২৪ সালের সেপ্টেম্বরে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ এবং তার দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

দুদকের অনুসন্ধানের আওতায় থাকা অভিযোগগুলোর মধ্যে রয়েছে- ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানীসহ বিভিন্ন স্থানে বাড়ি-ফ্ল্যাট কেনা এবং বিপুল অর্থ বিনিয়োগ করে আলিশান বাংলো নির্মাণ। অভিযোগ রয়েছে, প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে এমন একটি বাংলো নির্মাণ করা হয়েছে।

এছাড়া মিরপুর ডিওএইচএসে বাড়ি এবং ঢাকার নিকুঞ্জ-১-এর ৬ নম্বর রোডে ‘আজিজ রেসিডেন্স’ নামে একটি বাড়ি কেনার অভিযোগও রয়েছে। তার দুই ভাইয়ের নামে ঢাকার বিভিন্ন এলাকায় বাড়ি এবং বিপুল পরিমাণ জমি কেনার অভিযোগ রয়েছে। এছাড়া দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং অর্থপাচার করে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা এবং বাড়ি কেনার অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।

আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝