রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিফাতের অতিরিক্ত বিদ্যুৎ বিলের দাবি নিয়ে তদন্তে ভিন্ন তথ্য
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৮ পিএম   (ভিজিট : ৪০)
X

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও সংশ্লিষ্টদের নিয়ে কটূক্তি করে ভিডিও প্রকাশের পর গ্রেপ্তার হওয়া গাজীপুরের কলেজছাত্র সিফাত আব্দুল্লাহর দাবির সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির তদন্ত প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সিফাতের বাবা সেকান্দার আলীর নামে একই বাড়িতে তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার রয়েছে। মে থেকে আগস্ট পর্যন্ত চার মাসে তিন মিটারে মোট ২ হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে। এ সময়ে মোট বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা।

এর মধ্যে জুলাই ও আগস্টে তিন মিটারে মোট বিল এসেছে যথাক্রমে ৬ হাজার ৪০৯ টাকা ও ৪ হাজার ২৭২ টাকা। তবে সিফাত সামাজিক যোগাযোগমাধ্যমে ওই দুই মাসে প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধের দাবি করেছিলেন।

তদন্তের সময় পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা বাড়িতে গিয়ে ব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জামের তালিকা নিতে চাইলেও পরিবারের পক্ষ থেকে তা দিতে অস্বীকৃতি জানানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে বাড়ির গেট বন্ধ করে দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের মতে, শুধু একটি মিটারের বিল বিবেচনা করলে প্রকৃত চিত্র পাওয়া যাবে না। তিনটি সংযোগের ব্যবহার ও বিল একসঙ্গে বিবেচনা করেই অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন।

ফলে তদন্ত প্রতিবেদনের হিসাবের সঙ্গে সিফাতের সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যের পার্থক্য নিয়ে তার অতিরিক্ত বিলের অভিযোগের সত্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝