রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-ভারত সম্পর্কের বড় শক্তি সাংস্কৃতিক ঐক্য: নিতাই রায় চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম   (ভিজিট : ২৭)
X

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অন্যতম শক্তিশালী ভিত্তি সাংস্কৃতিক ঐক্য বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ভাষা, সাহিত্য, সংগীত ও লোকঐতিহ্যের গভীর মিল দুই দেশের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করেছে।

রোববার সকালে নিজ দপ্তরে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রায় এক ঘণ্টার বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক সহযোগিতা, নজরুল বর্ষ, শিল্পী ও গবেষক বিনিময় এবং তরুণ প্রতিভা বিকাশসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, সংস্কৃতি মানুষকে বিভক্ত করে না, বরং ঐক্যবদ্ধ করে। ধর্মীয় উগ্রবাদ, অসহিষ্ণুতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে দুই দেশের যৌথ উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বৈঠকে ক্ল্যাসিক্যাল মিউজিক নেটওয়ার্ক গঠন, শিল্পীদের কর্মশালা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি চালুর প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি নবায়নের বিষয়েও আলোচনা হয়।

ভারতীয় হাইকমিশনার দুই দেশের অভিন্ন সংস্কৃতির কথা তুলে ধরে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়মিত যৌথ আয়োজনের ওপর গুরুত্ব দেন। তরুণ শিল্পীদের প্রশিক্ষণ, গবেষণা এবং বঙ্গোপসাগরের সামুদ্রিক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে যৌথ উদ্যোগ নেওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝