রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চের নামে রাজপথে নেমে গণতন্ত্র বাধাগ্রস্তের চেষ্টা চলছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম   (ভিজিট : ২৬)
X

সংসদে নিজেদের বক্তব্য ও দাবি তুলে না ধরে বিরোধী দল লংমার্চের কর্মসূচির মাধ্যমে রাজপথে নেমে গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, বিরোধী দল লংমার্চের কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ব্যক্তিগত আক্রমণ ও আপত্তিকর ভাষা ব্যবহার করছে। এসব বক্তব্যকে দলীয়ভাবে প্রশ্রয় দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, প্রকাশ্যে এমন ভাষার ব্যবহার শুধু রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত নয়, বরং অপরাধের পর্যায়েও পড়ে। তিনি বলেন, এসব বক্তব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হলে বিরোধী দল সেটিকে দমন-পীড়ন হিসেবে উপস্থাপন করছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রকৃতপক্ষে গণতন্ত্রকে দুর্বল করার পরিবেশ তৈরি করা হচ্ছে।

দেশের জ্বালানি পরিস্থিতি ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় বিরোধী দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তিনি বলেন, জ্বালানি সংকট নিয়ে বিরোধী দল নিয়মিত সমালোচনা করলেও সংকট সমাধানে কার্যকর কোনো প্রস্তাব তারা সামনে আনছে না। সংসদে এ বিষয়ে আলোচনা ও পরামর্শ না দিয়ে রাজপথের কর্মসূচিকে তারা বেছে নিয়েছে। দেশের অর্থনীতিতে ইতিবাচক কিছু সূচক, বিশেষ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির বিষয়টিও বিরোধীরা জনগণের সামনে যথাযথভাবে তুলে ধরছে না বলে অভিযোগ করেন তিনি।

রিজভীর ভাষ্য, সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে বিরোধীরা রাজপথে আন্দোলন করলেও সাধারণ মানুষ তাদের এই কর্মকাণ্ড ইতিবাচকভাবে দেখছে না। দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের পরিবর্তে সংসদের বাইরে আন্দোলনকে গুরুত্ব দেয়ার মধ্য দিয়ে তারা সরকারের বিভিন্ন অর্জন আড়াল করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও দাবি করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব।তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ব্যবহৃত বিলবোর্ড, ব্যানারসহ বিভিন্ন প্রচারসামগ্রী দ্রুত সরিয়ে ফেলতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে এসব প্রচারসামগ্রী অপসারণের জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আ.দৈ/এসআর


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝