রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংকটে পড়লেই বিএনপি দেশের হাল ধরেছে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৪ পিএম   (ভিজিট : ৩৯)
X

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সঙ্গে বিএনপি, শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত খালেদা জিয়ার নাম গভীরভাবে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপি কখনো গোপনে কাজ করেনি; বরং সবসময় রাজপথে ছিল। দেশে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে সেসব নির্বাচনে বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমানে দেশের বড় সমস্যা জ্বালানি সংকট উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবিলায় কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। ভবিষ্যতে যাতে এমন সংকট তৈরি না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

জ্বালানি সংকটকে কেন্দ্র করে বিভ্রান্তি বা অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝