রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ওয়ালটনের সঙ্গে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি স্বাক্ষর সিটি ব্যাংকের
প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৮:৫৮ পিএম   (ভিজিট : ১৫৮)
X

গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি করলো সিটি ব্যাংক পিএলসি। চুক্তির আওতায় এখন সিটি ব্যাংক থেকে বেতন-ভাতা, অর্থ প্রদান, অর্থ সংগ্রহ, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ পারসোনাল, হোম ও কার লোন সুবিধা ইত্যাদি প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবেন ওয়ালটন পরিবারের সদস্যগণ।

এই বিষয়ে গতকাল রোববার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন হাই-টেকের করপোরেট অফিসে সিটি ব্যাংকের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. জিয়াউল আলম, এফসিএ (আইসিএবি), এসিএ (আইসিএইডব্লিউ) এবং সিটি ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম, সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এস এম মাহবুবুল আলম, সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার মাসরুর আরেফিন, ওয়ালটনের এএমডি মো. নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ। 

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ওয়ালটন হাই-টেকের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, সিটি ব্যাংকের সঙ্গে ওয়ালটনের দীর্ঘদিনের সুসম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা রয়েছে। আজকের এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে সেই সহযোগিতা ও সুসম্পর্কের মাত্রা আরো প্রসারিত হলো। ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, আমরা সর্বদা ওয়ালটন পরিবারের সদস্যদের সর্বো”চ সুযোগ-সুবিধা প্রদানে সচেষ্ট থাকি। এরই ধারাবাহিকতায় আজ সিটি ব্যাংকের সঙ্গে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হলো। এর ফলে ওয়ালটনে কর্মরত সদস্যগণ সিটি ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা আরো দ্রুত ও সহজে পাবেন। এই চুক্তির ফলে সিটি ব্যাংকও লাভবান হবে।   বিজ্ঞপ্তি
আ. দৈ. /কাশেম/ রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝