এক মাসের মধ্যে রমেক হাসপাতালে বাড়বে আইসিইউ বেড: ত্রাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে আইসিইউ বেডের সংকট আগামী এক মাসের মধ্যে দূর করার আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার দুপুরে হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, অ্যানেস্থেশিয়া সংকটের কারণে এতদিন নতুন আইসিইউ বেড চালু করা সম্ভব হয়নি। তবে আগামী এক মাসের মধ্যে আইসিইউ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালের জনবল সংকটও দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।
রংপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনাটি নিয়েও কথা বলেন তিনি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী।
পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় অংশ নেন।
আ.দৈ/আরএস




















