৬ দফা না মানলে সরকার পতনের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ১১ দলীয় জোটের ৬ দফা দাবি সরকার মেনে না নিলে তা এক দফা আন্দোলনে রূপ নেবে। আর সেই এক দফা হবে সরকারের পদত্যাগ।
শনিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দাবি আদায়ে তারা মাঠে নেমেছেন। সরকার দাবি মেনে না নিলে আন্দোলন আরও জোরালো হবে। একই সঙ্গে তিনি শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানান।
তিনি আরও বলেন, কুমিল্লার মানুষ চাঁদাবাজদের কাছে মাথানত করবে না। পথসভায় ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আ.দৈ/আরএস




















