রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদ কার্যকর থাকলে লংমার্চ গণআকাঙ্ক্ষার পরিপন্থী: জহির উদ্দিন স্বপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১২ পিএম   (ভিজিট : ২২)
X

জাতীয় সংসদ কার্যকরভাবে চলমান থাকা অবস্থায় আন্দোলনের নামে রাজপথে লংমার্চের মতো কর্মসূচি সাধারণ মানুষের গণআকাঙ্ক্ষার পরিপন্থী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

শনিবার রাজধানীর বিলিয়া মিলনায়তনে ‘বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের প্রথম ১৮০ দিনের পর্যালোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, সংসদে চেক অ্যান্ড ব্যালান্সের মাধ্যমে সরকারকে জবাবদিহির আওতায় রাখার সুযোগ রয়েছে। তাই সংসদীয় বিতর্ক দ্রুত রাজপথে নিয়ে যাওয়ার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। বিরোধী দলের উচিত সংসদে গঠনমূলক আলোচনা ও বাস্তবসম্মত প্রস্তাবের মাধ্যমে সরকারকে জবাবদিহির মধ্যে রাখা।

সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক দুরবস্থা থেকে দেশকে ঘুরে দাঁড় করাতে সরকার কাজ করছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য দীর্ঘদিনের আমদানিনির্ভর নীতির সমালোচনা করে তিনি জানান, নিজস্ব গ্যাস উত্তোলন ও বিকল্প জ্বালানি উৎসের দিকে সরকার গুরুত্ব দিচ্ছে।

অর্থনৈতিক স্বস্তি ফেরাতে আমদানির নতুন উৎস খোঁজা, আমদানি ব্যয় কমানো এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণেও সরকার কাজ করছে বলে জানান তিনি।

গোলটেবিল বৈঠকটি আয়োজন করে সিটিজেন ফোরাম বাংলাদেশ ও বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড ইনিশিয়েটিভস (বিসিএআই)। এতে রাজনীতিক, শিক্ষাবিদ ও গবেষকেরা অংশ নেন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝