রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৬ পিএম   (ভিজিট : ৩৪)
X

ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলন ডিসেম্বরের মধ্যে সরকার পতনের মাধ্যমে সফল করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ এখনো ২৪ ঘণ্টা বিদ্যুৎ, গ্যাস ও পানি পাচ্ছে না। কৃষক সময়মতো সার পাচ্ছেন না, ব্যবসায়ীরাও চাঁদাবাজিমুক্ত পরিবেশে ব্যবসা করতে পারছেন না। কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় দুর্নীতি রয়েছে। এসব সমস্যার সমাধানের দাবিতেই তারা রাজপথে নেমেছেন।

তিনি জানান, ছয় দফা দাবি নিয়ে লংমার্চটি দেশের সব বিভাগীয় শহরে যাবে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নতি এবং দলীয়করণ বন্ধ—এসব দাবিতে আন্দোলন চলছে। সরকার দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করার কথাও বলেন তিনি।

কুমিল্লাকে বিভাগ করার দাবির বিষয়ে জামায়াত আমির বলেন, ১৯৯৪ সালে সিলেট বিভাগ হলেও একই সময়ে কুমিল্লাকেও বিভাগ করার দাবি উঠেছিল। দীর্ঘদিন ধরে দাবি থাকলেও এখনো কুমিল্লা বিভাগ হয়নি। তাই আর কালক্ষেপণ না করে কুমিল্লাকে বিভাগ করার দাবি বাস্তবায়নের আহ্বান জানান তিনি। একই সঙ্গে নোয়াখালীর বিভাগীয় দাবিকেও স্বীকৃতি দেওয়ার কথা বলেন।

কুমিল্লায় বিমানবন্দর চালুর বিষয়েও কথা বলেন ডা. শফিকুর রহমান। ইপিজেডসহ অর্থনৈতিক কার্যক্রম বিবেচনায় নিয়ে বিমানবন্দর চালুর সম্ভাব্যতা যাচাইয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, তবে অগ্রাধিকার ভিত্তিতে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা প্রয়োজন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়ে যুবসমাজকে রক্ষা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে আয়োজিত এ পথসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন।

আ.দৈ/আরএস








Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝