রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জনগণের ৬ দাবিতে বাধা দিলে লংমার্চ ১ দফায় পরিণত হবে; বিরোধীদলীয় নেতা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১০ এএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ১০:১৮ এএম  (ভিজিট : ২০)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা.শফিকুর রহমান বলেছেন, জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ছয় দফার লংমার্চ এক দফায় পরিণত হবে। 

আজ শনিবার (৫ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে লংমার্চ শুরুর আগে বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ১৮ কোটি মানুষের দাবি আদায়ে আমরা অঙ্গীকারবদ্ধ। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।

শফিকুর রহমান বলেন, জনগণের স্বার্থে আমাদের এই লংমার্চ। কোনো দুর্নীতি ও চাঁদাবাজকে আমরা বরদাস্ত করবো না।
এদিকে আজ শনিবার সকাল থেকেই গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু হচ্ছে।  ১১ দলীয় ঐক্যের এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ শুরু হয়েছে।
সকাল ৭টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

সমাবেশ শেষে সকাল ৮টায় প্রায় দেড় হাজার গাড়ির বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হওয়ার কথা রয়েছে। এতে পূর্বনির্ধারিত ব্যক্তিরাই নির্ধারিত গাড়িতে অংশ নেবেন।  পথে চারটি পথসভা হবে। এরপর সন্ধ্যায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। লংমার্চে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন পথসভায় বক্তব্য দেবেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

কর্মসূচি সফল করতে ১১ দলের কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটির পাশাপাশি রুটসংশ্লিষ্ট নয়টি শাখা প্রয়োজনীয় সব প্রস্তুতি আগেই সম্পন্ন করেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, লংমার্চের প্রথম পথসভা হবে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের কাছে ট্রাকস্ট্যান্ডে। এরপর কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও চট্টগ্রামের মীরসরাইয়ে পথসভা হবে। সবশেষ রাতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে। সেখানে জনতার ঢল নামবে বলে ১১ দলীয় নেতারা আভাস দিয়েছেন।

সূত্র মতে, গত ৬ আগস্ট রাজধানীর মুক্তাঙ্গনে বিভিন্ন দাবিতে ১১ দলের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখান থেকে ঢাকায় মহাসমাবেশসহ চার বিভাগে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকা-চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ হচ্ছে। এরপর পর্যায়ক্রমে ১৯ সেপ্টেম্বর রংপুর, ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া এবং ২১ নভেম্বর ট্রেনযোগে সিলেট মহানগর অভিমুখে লংমার্চ পালিত হবে। সবশেষে ডিসেম্বর বা জানুয়ারিতে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

১১ দলের ছয় দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।
আ. দৈ./একে


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝