সাড়ে পাঁচ মাস পর সংসদে মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক

চিকিৎসা শেষে দেশে ফেরার পর দীর্ঘ সাড়ে পাঁচ মাসের বিরতি কাটিয়ে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার সংসদে উপস্থিত হলে তাকে স্বাগত জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এর আগে এদিন জাতীয় সংসদে নিজের কার্যালয়ে প্রথমবারের মতো দাপ্তরিক কার্যক্রমও শুরু করেন মির্জা আব্বাস।
বিএনপির এই নেতা চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ছিলেন। চিকিৎসা শেষে বুধবার রাতে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পরদিনই সংসদে যোগ দিয়ে আবারও নিয়মিত রাজনৈতিক ও দাপ্তরিক কার্যক্রমে ফিরলেন মির্জা আব্বাস।
আ.দৈ/আরএস




















